1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গৌরনদীতে ঈদুল আজহার উৎসব ত্যাগের মহিমাকে তুলে ধরেন -তথ্যমন্ত্রী।

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬৭ বার পঠিত

গৌরনদীতে ঈদুল আজহার উৎসব ত্যাগের মহিমাকে তুলে ধরেন -তথ্যমন্ত্রী

গৌরনদী বরিশাল থেকে এস এম নজরুল ইসলাম স্টাফ রিপোটার

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “পবিত্র ঈদুল আজহার উৎসবের মধ্য দিয়ে ত্যাগের মহিমা মানুষের সামনে তুলে ধরা হয়। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে সর্বোচ্চ ত্যাগের মানসিক প্রস্তুতি রাখতে হয়। প্রতিবছর ঈদুল আজহার মাধ্যমে সেই মূল্যবোধকে জাগ্রত করা হয়।”
বৃহস্পতিবার (২৮ মে) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকলে নিজ বাড়িতে ঈদুল আজহার নামাজ শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, “এবার আমরা এমন এক প্রেক্ষাপটে ঈদ উদযাপন করছি, যখন বিশ্বের নানা স্থানে সংকট চলছে। আমাদের দেশে নবনির্বাচিত সরকার একটি বিধ্বস্ত অর্থনীতিকে নতুনভাবে গড়ে তোলার কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা দেশবাসীর দোয়া কামনা করছি।”
এদিকে গৌরনদী পৌরসভার ব্যবস্থাপনায় সকাল ৭টায় কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম, জামায়াতে ইসলামীর বরিশাল জেলা কর্মপরিষদের সদস্য কামরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।এছাড়াও থানা জামে মসজিদ, টরকী বন্দর আদর্শ মসজিদ, কটকস্থল কেন্দ্রীয় মসজিদ, তাঁরাকুপি-কটকস্থল কেন্দ্রীয় মসজিদ এবং হাজী বাড়ি বাইতুন নুর জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসল্লিরা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park