1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৮ বার পঠিত

গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা।

এস এম নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার গৌরা নদী বরিশাল

তথ্যের সত্যতা যাচাই ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের গৌরনদীতে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ কর্মশালা ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। সঞ্চালনা করেন সাংবাদিক এস. এম. জুলফিকার।
প্রশিক্ষণে পিআইবির প্রশিক্ষক ও সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন, এস.এস. আল আরেফিন এআই প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল সাংবাদিকতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক এম. আলম। পরে বক্তব্য দেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া ও খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ এবং আমেনা আক্তার সোমা।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে সাংবাদিকদের তথ্য যাচাই ও এআই ব্যবহারে দক্ষ হওয়া জরুরি। এ ধরনের প্রশিক্ষণ দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। সনদপ্রাপ্তদের মধ্যে দৈনিক প্রাইভেট ডিটেকটিভ গৌরনদী প্রতিনিধি সাংবাদিক মো. পলাশ তালুকদারসহ অন্যান্য অংশগ্রহণকারী সাংবাদিক ছিলেন।
প্রশিক্ষণার্থীরা জানান, কর্মশালায় অর্জিত জ্ঞান সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই ও নির্ভুল সংবাদ পরিবেশনে তাদের পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করবে। এর ফলে পাঠকরা অধিক নির্ভরযোগ্য ও বিশ্বাস

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park