1. admin@ekusheynews.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
85/26 S R B মামলা বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন নাছিম আহমেদ (ইকবাল) নরসিংদী শিবপুর উপজেলার সাভারে ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের সংবর্ধনা অনুষ্ঠিত সাভারে ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের সংবর্ধনা অনুষ্ঠিত মালুমঘাটে চকরিয়া থানা পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সাভারে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণ রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সততা ও কর্মের মাধ্যমে একজন আদর্শ কর্মকর্তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম। গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ডোমারে ইউএনও বরাবরে জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটির কাগজ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ

গৌরনদীতে ছাত্রদল কর্মীকে নিয়ে এআই প্রযুক্তিতে অশ্লীল ভিডিও তৈরি, হয়রানির অভিযোগ; থানায় জিডি।

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৯৬ বার পঠিত

গৌরনদীতে ছাত্রদল কর্মীকে নিয়ে এআই প্রযুক্তিতে অশ্লীল ভিডিও তৈরি, হয়রানির অভিযোগ; থানায় জিডি

গৌরনদী(বরিশাল)স্টাফ রিপোর্টার এসএম নজরুল ইসলাম

বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের আধুনা গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রদল কর্মী মোঃ ফাহাদ হোসেন কে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ও মানহানিকর ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ছাত্রদল কর্মী জানান ,সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে,যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আমায় নিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে আমার আত্মীয়-স্বজন এবং পরিবারের কাছে হোয়াটসঅ্যাপে মাধ্যমে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর দাবি,ভিডিওটি সম্পূর্ণভাবে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে এবং এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
ভুক্তভোগী জানান, “আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ভিডিও তৈরি ও প্রচার করা হয়েছে। বিষয়টি জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এ ঘটনায় তিনি আইনগত সহায়তা চেয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই সঙ্গে ভিডিওটি তৈরি ও প্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই এ ধরনের প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বর্তমানে এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি ও ভিডিও সম্পাদনার মাধ্যমে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা সম্ভব হচ্ছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য বা ভিডিও যাচাই-বাছাই করে দেখার পরামর্শ দিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park