1. admin@ekusheynews.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুকতাইলে চেয়ারম্যান প্রার্থী হাছানুল বান্নার গণসংযোগ বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪-২৫ এর অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান। আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ এর এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদি শিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ। রংপুরের পীরগঞ্জে অবৈধভাবে নালা বন্ধ করে ইটভাটা পরিচালনা, পানিতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি পীরগঞ্জে অবৈধভাবে পুল ভরাট, কৃত্রিম জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাবাসী পীরগঞ্জে অবৈধ টায়ার জ্বালিয়ে তেল তৈরির কারখানা: স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের মুখে এলাকাবাসী পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে, সাভারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল পঞ্চম শ্রেণীর ছাত্রীর দাঁত ভেঙে যাওয়ার ঘটনার প্রধান আসামি মোঃ ফয়সাল গ্রেফতার। সাভারে সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে বিএনপি নেতার ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১০০ বার পঠিত

গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে বিএনপি নেতার ইফতার মাহফিল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:এস এম নজরুল
ইসলাম
পবিত্র মাহে রমজান উপলক্ষে গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ, ২৮ রমজান) সন্ধ্যায় গৌরনদী বন্দরে নিজ বাসভবনে এ আয়োজন করেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক নিজেই, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, বিএনপি নেতা আলহাজ্ব আবুল হোসেন মিয়া এবং বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল আলম সেন্টু খান,
এ সময় গৌরনদী সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ এবং আগৈলঝাড়া উপজেলার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হাওলাদার, যুবদল নেতা মোঃ শামীম মিয়া, মোঃ তাছির উদ্দিন, হুমায়ুন কবিরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে সমাজের উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা জোরদারে গণমাধ্যমের ইতিবাচক অবদানের কথা উল্লেখ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park