1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৬১ বার পঠিত

‎গৌরনদী (বরিশাল):প্রতিনিধি :-এস এম নজরুল ইসলাম

‎পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে এ আয়োজন বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও গৌরনদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। তিনি তার বক্তব্যে বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে ন্যায়, সততা ও সহমর্মিতার চর্চা বাড়াতে রমজানের শিক্ষা সবাইকে ধারণ করতে হবে। তিনি আরও বলেন, রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্বশ…ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য। তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা পেশার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।এতে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, ওসি তদন্ত মোঃ মাহবুবুর রহমান, হাইওয়ে থানার ওসি মোঃ শামীম শেখ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিরুল ইসলাম খসরু, জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সদস্য রফিকুল ইসলাম কাজল, জেলা জামাত ইসলামের কর্ম পরিষদ সদস্য মাওলানা কামরুল ইসলাম খান, গৌরনদী প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যক্ষ মহিউদ্দিন শিকদার, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলোম বিপ্লব, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহবায়ক শামীম খলিফা, উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা আল আমিন, গনঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, পৌর বিএনপির আহবায়ক জাকির শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান খোকন, গৌরনদী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন এর সভাপতি মাহমুদুল হাসান মুহিত, টরকি বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান।এছাড়া ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খন্দকারমনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সহ সভাপতি এম আলোম, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক কাজী বায়জীদ রনি প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার ও সদস্য বি এম বেলাল।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য মো. নাসির উদ্দীন।এতে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উপস্থিত অতিথিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park