
মোঃআবদুল করিম স্টাফ রিপোর্টার জাতীয় দৈনিক
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার মাতামুহুরী নদীর ওপর নির্মাণ হতে যাচ্ছে বহু আকাঙ্ক্ষিত কাঠের সংযোগ সেতু। এই সেতুটির মাধ্যমে চকরিয়ার বিএমচর এবং কৈয়ারবিল খিলছাদক ঘোনাপাড়াবাসীর মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হচ্ছে।
নতুন এই সেতুটি কেবল একটি অবকাঠামো নয়, এটি দুই ইউনিয়নের জনগণের মধ্যে তৈরি করবে সম্প্রীতি ও মৈত্রীর এক দৃঢ় বন্ধন। সহজ যোগাযোগ ব্যবস্থা আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব করবে।
চকরিয়া-পেকুয়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জননেতা আবদুল্লাহ আল ফারুকের বিশেষ উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় জেলা প্রশাসনের সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের পথে।
শীঘ্রই সেতুটির নির্মাণকাজ শুরু হবে এবং দুই পাড়ের মানুষের বহুল প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নেবে।