1. admin@ekusheynews.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
85/26 S R B মামলা বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন নাছিম আহমেদ (ইকবাল) নরসিংদী শিবপুর উপজেলার সাভারে ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের সংবর্ধনা অনুষ্ঠিত সাভারে ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের সংবর্ধনা অনুষ্ঠিত মালুমঘাটে চকরিয়া থানা পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সাভারে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণ রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সততা ও কর্মের মাধ্যমে একজন আদর্শ কর্মকর্তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম। গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ডোমারে ইউএনও বরাবরে জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটির কাগজ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ

“নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১১ মামলার শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮, ইয়াবা উদ্ধার ও একজনের কারাদণ্ড প্রদান”

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২৮ বার পঠিত

“নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১১ মামলার শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮, ইয়াবা উদ্ধার ও একজনের কারাদণ্ড প্রদান”

জাতীয় সাপ্তাহিক একুশে,
(31 July,2026)

নরসিংদী জেলা জুড়েই পুলিশের পৃথক অভিযানে একাধিক মাদক কারবারি এবং তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। মনোহরদী ও রায়পুরা থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মোট ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এক মাদক কারবারিকে ১০ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঘটনা-১: রায়পুরা থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ সাখাওয়াত হোসেন (৩৫) ওরফে ‘মিলিটারী পুত সাখাওয়াত’-কে গ্রেফতার করেছে। সাখাওয়াত ওই গ্রামের সিরাজ মিয়া ওরফে ‘মিলিটারী সিরাজের’ ছেলে। সাখাওয়াতের বিরুদ্ধে হত্যা, মাদক ও নারী নির্যাতনসহ নরসিংদী মডেল থানা ও রায়পুরা থানায় মোট ১১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের কারবার চালিয়ে আসছিল।

ঘটনা-২: মনোহরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজিব চন্দ্র দে (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অপরাধের গুরুত্ব বিবেচনায় উপস্থিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিকে ১০ মাস কারাদণ্ড প্রদান করেন।

ঘটনা-৩: মনোহরদী থানার একটি দল একদুয়ারিয়া ইউনিয়নের বগাদি (উত্তরপাড়া) গ্রামের আল মামুন খন্দকারের বসতবাড়ির উঠানে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ আল মামুন খন্দকার (৪৪) ও কাউছার মিয়া (৩৫)-কে আটক করেন। এ ঘটনায় মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ঘটনা-৪: রায়পুরা থানার এসআই(নিরস্ত্র)/মোঃ মোস্তফা কামাল খান সংগীয় ফোর্সসহ অবৈধ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে চরসুবুদ্ধি দক্ষিণপাড়া এলাকার শ্যামল নামে এক ব্যক্তির বাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে মো. নিশাত মিয়া (১৯) ও মো. হাবিব মিয়া (২১) নামে দুই তরুণকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park