1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় ৪ লক্ষ অবৈধ চিংড়ি রেনু জব্দ, শিবসা নদীতে অবমুক্ত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পঠিত

 

মোঃ শাহাদাত হোসাইন, নিজস্ব প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং ‘মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০’ বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধভাবে পরিবহনকৃত আনুমানিক ৪ লক্ষ প্রাকৃতিক উৎসের গলদা ও বাগদা চিংড়ির পোনা (পিএল) জব্দ করা হয়। পরে জব্দকৃত রেনুগুলো শিবসা নদীতে অবমুক্ত করা হয়।

রবিবার দুপুরে উপজেলার সোলাদানা অভিমুখে শিবসা ব্রিজ সংলগ্ন প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

অভিযান চলাকালে অবৈধভাবে পরিবহন করা বিপুল পরিমাণ চিংড়ির রেনু জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাকৃতিক উৎস থেকে নির্বিচারে গলদা ও বাগদা চিংড়ির রেনু সংগ্রহ দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। এসব রেনু সংগ্রহের ফলে জলজ জীববৈচিত্র্য ও প্রাকৃতিক প্রজনন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এবং নৌপুলিশের উপস্থিতিতে জব্দকৃত চিংড়ির পোনাগুলো শিবসা নদীতে অবমুক্ত করা হয়, যাতে সেগুলো প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠতে পারে এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে পাইকগাছা নৌপুলিশ। এ সময় মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী রণধীর সরকার, নৌপুলিশের সাব-ইন্সপেক্টর রবিউল ইসলাম এবং নৌপুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর কঠোর বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park