1. admin@ekusheynews.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
85/26 S R B মামলা বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন নাছিম আহমেদ (ইকবাল) নরসিংদী শিবপুর উপজেলার সাভারে ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের সংবর্ধনা অনুষ্ঠিত সাভারে ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের সংবর্ধনা অনুষ্ঠিত মালুমঘাটে চকরিয়া থানা পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সাভারে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণ রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সততা ও কর্মের মাধ্যমে একজন আদর্শ কর্মকর্তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম। গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ডোমারে ইউএনও বরাবরে জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটির কাগজ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ

বন্যার্তদের পাশে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পঠিত

গাজীপুর (প্রতিনিধি)
দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে গাজীপুর জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেছে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম। মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনের তহবিলের অর্থ বৃহস্পতিবার দুপুরে পে-অর্ডারের মাধ্যমে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া-এর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, দেশের এই দুর্যোগময় সময়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতাই বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি মানবিক এ উদ্যোগ গ্রহণ করায় সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।পে-অর্ডার হস্তান্তর করেন গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এম এম ফারুক এবং সাধারণ সম্পাদক, আনন্দ টিভি ও দৈনিক জনতার গাজীপুর জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তানভীর আহমেদ (আনন্দ টিভি), সহ-সভাপতি তারিকুল ইসলাম (মোহনা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল আলম চঞ্চল (মাই টিভি), সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার (দৈনিক যুগান্তর কালীগঞ্জ প্রতিনিধি), কোষাধ্যক্ষ জাহিদ হাসান ভূঁইয়া (দৈনিক বাংলাদেশের কণ্ঠ), সাহিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ ভান্ডারী (দৈনিক ঐশী বাংলা), নির্বাহী সদস্য বোরহানউদ্দিন অরণ্য (দৈনিক একুশের সংবাদ), নির্বাহী সদস্য কাজী সাকিল (এশিয়ান টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার), মো. মনির হোসেন (দৈনিক বাংলাদেশের আলো)সহ গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনেই নয়, সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবকল্যাণে কাজ করা গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও সংগঠনটি জনকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম এই মানবিক উদ্যোগে অংশগ্রহণ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park