1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

মাদক ও সন্ত্রাসমুক্ত মির্জাচর গড়ার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী এম এম প্রিন্স মুসা (মোশারফ)

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

​স্টাফ রিপোর্টার মোঃ কামাল হোসেনে : নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তরুণ ও প্রগতিশীল সমাজসেবক এম এম প্রিন্স মুসা (মোশারফ)। এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মির্জাচর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সাহায্য প্রার্থনা করেছেন।
​রায়পুরা উপজেলার অভিভাবক ও জননন্দিত মানবিক নেতা বকুল এমপি মহোদয়ের অত্যন্ত আস্থাভাজন এই তরুণ নেতা মির্জাচরবাসীর কল্যাণ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে একটি যুগান্তকারী উন্নয়ন রূপরেখা ঘোষণা করেছেন।
​তার উন্নয়ন ও জনকল্যাণমুখী রূপরেখার মূল দিকসমূহ:
​মাদক ও সন্ত্রাস নির্মূল: যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। এছাড়া এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল প্রকার সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্য শক্ত হাতে দমন করা হবে।
​আধুনিক অবকাঠামো উন্নয়ন: রাস্তাঘাট সংস্কার, উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও কালভার্ট নির্মাণের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় সুষম উন্নয়ন পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।​দলাল ও ঘুষমুক্ত সেবা: জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ এবং ভিজিডি-ভিজিএফ কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ইউনিয়ন পরিষদকে সম্পূর্ণ দালাল ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন তিনি।
​শিক্ষা, যুব ও সমাজকল্যাণ: খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় বিশেষ সহায়তা প্রদান করা হবে।স্বাস্থ্যসেবা ও নারী উন্নয়ন: গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবার মান উন্নত করার পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত ও তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
​এলাকার বৃহত্তর স্বার্থে এবং আগামী প্রজন্মের একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সততা ও যোগ্যতার পক্ষে রায় দেওয়ার জন্য মির্জাচরবাসীর প্রতি আকুল আবেদন জানান এম এম প্রিন্স মুসা (মোশারফ)।
রায়পুরা উপজেলার সর্বস্তরের জনগণকে এম এম প্রিন্স মুসা (মোশারফ)। ৩ টি প্রতিশ্রুতি দেন ১/নদী ভাঙ্গন রোধে স্হায়ী বেড়িবাঁধ নির্মান ২/মির্জাচর ইউনিয়নে প্রত্যেকটি গ্রাম সংযুক্ত রাস্তা ৩/মুন্সী বাড়ী টু বাশগাড়ি সংযুক্ত ব্রিজ নির্মান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park