1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রাজস্থালী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২০১ বার পঠিত

মো: সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি

রাজস্থলী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৩টায় রাজস্থলী উপজেলা সম-অধিকার আন্দোলনের নবগঠিত কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি আব্দুল মোতালেব মেম্বার এবং সঞ্চালনায় ছিলেন মাসুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম-অধিকার আন্দোলন রাঙামাটি জেলা আহ্বায়ক কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
কেন্দ্রীয় সমন্বয়ক ও উপদেষ্টা জনাব জাহাঙ্গীর কামাল, জেলা যুগ্ম আহ্বায়ক সগির আহমদ, জেলা সদস্য সচিব রকিব হোসেন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরুল আবছার, জেলা সদস্য ও রাঙামাটি পৌর সাধারণ সম্পাদক আলী আজগর বাদশা, সদর উপজেলা কমিটির সভাপতি শাহীন আলম, সমঅধিকার ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মো. শরীফ এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন পাহাড়ের সকল সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার সমবণ্টন, শিক্ষা, চাকরি, কর্মসংস্থান ও সম্পদের ন্যায়সঙ্গত বণ্টনের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে।

বক্তারা ১৯৯৭ সালের ২ ডিসেম্বরের পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে একতরফা ও বৈষম্যমূলক উল্লেখ করে বলেন, ওই চুক্তির ফলে পাহাড়ে বৈষম্য, বঞ্চনা ও সামাজিক বিভাজন বৃদ্ধি পেয়েছে। পাহাড়ের একটি শ্রেণি বিভিন্ন সুবিধা, অস্ত্রবাজি ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাবশালী হয়ে উঠলেও বৃহৎ একটি অংশ আজও নিপীড়িত, অবহেলিত ও মৌলিক অধিকারহীন জীবনযাপন করছে—যার দায় রাষ্ট্রের ভুল নীতির ওপর বর্তায়।

বিশেষ অতিথি অধ্যক্ষ ক্যামং মারমা ভান্তে বলেন, “অসংখ্য সন্ত্রাসী গ্রুপের তৎপরতায় পুরো পার্বত্য চট্টগ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টি করে কারা সুবিধা নিচ্ছে—তা রাষ্ট্রের অনুধাবন করা জরুরি। পাহাড়ি-বাঙালির সহাবস্থান নষ্টের পেছনে যে ষড়যন্ত্র রয়েছে, তা উন্মোচন না করলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।”

পরিশেষে সভাপতি আবদুল মোতালেব মেম্বার সমাপনী বক্তব্য প্রদান করলে আলোচনা সভার কার্যক্রম শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park