1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

লোহাগড়ায় তারেক রহমানের নির্দেশনায় ‘জিয়া খাল’ খনন কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৭৪ বার পঠিত

​নড়াইল প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও কৃষিকাজের সুবিধার্থে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নে ‘জিয়া খাল’ খনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের যুবসমাজের আইকন ও বিএনপির শীর্ষ নেতৃত্বের এই দূরদর্শী উদ্যোগকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কাজ শুরু হয়।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং লাহুরিয়া ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
​বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশে খাল খনন বিপ্লবের মাধ্যমে কৃষিতে অভাবনীয় সাফল্য এনেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রেক্ষাপটে দেশের আপামর জনসাধারণের পানির সংকট দূরীকরণ ও কৃষির উন্নয়নে এই খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নেতৃবৃন্দ এই জনকল্যাণমূলক কাজ সফলভাবে সম্পন্ন করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
​উদ্বোধনকালে লাহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল) সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও তাদের সাথে সংহতি প্রকাশ করে অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিকে বেগবান করেন।
​খাল খননের এই কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এলাকাবাসী জানান, এই খালটি পুনঃখননের ফলে অঞ্চলের ড্রেনেজ ব্যবস্থার উন্নতির পাশাপাশি আমন ও বোরো চাষে পানির সমস্যা দূর হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park