
সাভারের বিরুলিয়ায় আবাসন প্রকল্পে দুস্থ, অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা
সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)
আজ (২৫শে সেপ্টেম্বর) শুক্রবার সারাদিনব্যাপী বিরুলিয়া
ইউনিয়ন আবাসন প্রকল্পে দুস্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিরুলিয়া ইউনিয়নের বিএনপি সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোঃ আমির শেরালির উদ্যোগে ফ্রি চিকিৎসা দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোঃ আমির শেরালি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ জালাল উদ্দিন, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শানাল ইসলাম সাভার থানা কৃষকদল যুগ্ম আহবায়ক।
এ সময় মোঃ আমির শিরালি বলেন আমরা দুস্থ, অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছি, সবাই বিনা মূল্যে চিকিৎসা নিতে পারবেন। এই সেবা ২৬শে সেপ্টেম্বর শনিবার পর্যন্ত চালু থাকবে। বিরুলিয়া ইউনিয়নের প্রতিটি মানুষের বিপদ-আপদে পাশে আমি আগেও ছিলাম এখনো আছি সারা জীবন নিঃস্বার্থভাবে কাজ করে যাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়নের আবাসন প্রকল্পের সভাপতি মোঃ বাবুল মিয়া।
ডা. শাহদাত হোসেন ও ডা. রোজিনা দেওয়ান বলেন আমরা পর্যায়ক্রমে বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই বিনা মূল্যে চিকিৎসা চালিয়ে যাবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়নের আবাসন প্রকল্পের সভাপতি মোঃ বাবুল মিয়া।
এবং বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ জীবন