1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রাঙামাটিতে এডভোকেট মোখতার আহম্মদের সমর্থনে আলেম-ওলামাদের জনসভা

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি

রাঙামাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাঙামাটি-২৯৯ নং আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদের সমর্থনে আলেম-ওলামাদের নিয়ে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর ২০২৫) রাত ৮টা ৩০ মিনিটে শহরের বনরূপাস্থ ইসলামিক সেন্টার মিলনায়তনে এ জনসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ আবদুল জাব্বার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোখতার আহম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা নায়েবে আমীর মাওলানা মো. জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মো. মানছুল হক, মাওলানা নুরুল আলম সিদ্দিকী, পৌর আমীর মো. মাইনুদ্দিন এবং পৌর সেক্রেটারি হাফেজ আবুল বাশার।

সভায় বক্তারা বলেন, রাঙামাটির মানুষের অধিকার, শান্তি ও ন্যায়ের জন্য প্রয়োজন সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব। এডভোকেট মোখতার আহম্মদকে বিজয়ী করতে তারা সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাঙামাটির উন্নয়ন, শিক্ষা, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের প্রয়োজনীয়তাও তারা তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park