1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

খুলনায় আইনশৃঙ্খলার চরম অবনতি: আতঙ্কে নগরবাসী, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পঠিত

গাজী আব্দুল আলীম, নিজস্ব প্রতিবেদক:
বৃহত্তর খুলনা বিভাগের অন্তর্গত খুলনা জেলা শহরে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।নগরীর সাধারণ মানুষ এখন ভয় ও উৎকণ্ঠা নিয়ে দিন কাটাচ্ছেন।খুন, জখম,গুম,হত্যা,অপহরণ,চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের অপরাধ এবং দুর্নীতির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় জনজীবনে অস্থিরতা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে অপরাধ চক্রের তৎপরতা কিছুটা স্তিমিত থাকলেও সম্প্রতি তা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।প্রায় প্রতিদিনই কোনো না কোনো সহিংস ঘটনার খবর শোনা যাচ্ছে। ফলে নগরবাসী একদিনও স্বস্তিতে থাকতে পারছেন না।
রাজনৈতিক আবহাওয়া তুলনামূলকভাবে বৈরী না থাকলেও জনজীবনে কেন এমন অস্থিরতা বিরাজ করছে—এ প্রশ্ন এখন সবার মুখে মুখে।সুশীল সমাজের প্রতিনিধিরাও জানতে আগ্রহী,আইনশৃঙ্খলা পরিস্থিতির এই ক্রমাবনতির পেছনে আসল কারণ কী?প্রশাসনের চোখের সামনে কোনো নতুন অপরাধ সিন্ডিকেট গড়ে উঠছে কি না,তা নিয়েও আলোচনা চলছে।
অনেকের মতে,শহর ও শহরতলীর বাইরের বিভিন্ন এলাকা থেকে অপরাধ চক্রের সদস্যরা এসে অপরাধ সংঘটিত করে গা ঢাকা দিচ্ছে।তারা কারা,কতজন,এবং কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত কি না—তা দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।কারণ,অপরাধ দমনে“অসম্ভব”বলে কিছু নেই—প্রয়োজন শুধু দৃঢ় সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপ।
সাধারণ জনগণের প্রত্যাশা,প্রশাসন দ্রুত কঠোর ও কার্যকর ভূমিকা গ্রহণ করবে।অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। এখনই সময় অপরাধ চক্রের শিকড় উপড়ে ফেলার, যাতে ভবিষ্যতে আর কোনো সংঘবদ্ধ অপরাধ চক্র গড়ে উঠতে না পারে।
খুলনাবাসীর একটাই দাবি—নিরাপদ ও শান্তিপূর্ণ নগর জীবন।আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নই পারে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে।ভালো থাকুক খুলনার জনগণ,নিরাপদ হোক নগর জীবন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park