1. admin@ekusheynews.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুকতাইলে চেয়ারম্যান প্রার্থী হাছানুল বান্নার গণসংযোগ বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪-২৫ এর অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান। আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ এর এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদি শিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ। রংপুরের পীরগঞ্জে অবৈধভাবে নালা বন্ধ করে ইটভাটা পরিচালনা, পানিতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি পীরগঞ্জে অবৈধভাবে পুল ভরাট, কৃত্রিম জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাবাসী পীরগঞ্জে অবৈধ টায়ার জ্বালিয়ে তেল তৈরির কারখানা: স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের মুখে এলাকাবাসী পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে, সাভারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল পঞ্চম শ্রেণীর ছাত্রীর দাঁত ভেঙে যাওয়ার ঘটনার প্রধান আসামি মোঃ ফয়সাল গ্রেফতার। সাভারে সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

গৌরনদী উপজেলাতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা নিষিদ্ধ: উপজেলা প্রশাসনের নির্দেশ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পঠিত

গৌরনদী উপজেলাতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা নিষিদ্ধ: উপজেলা প্রশাসনের নির্দেশ
গৌরনদী (বরিশাল ) প্রতিনিধি :-এস এম নজরুল ইসলাম
________________________________________

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
গৌরনদী উপজেলাতে মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যার পর শিক্ষার্থীরা রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবে না।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে সাম্প্রতিক সময়ে কিশোর ও তরুণদের মধ্যে আড্ডার আড়ালে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাওয়ায় বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। পরে শিক্ষার্থীদের সুরক্ষা এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।নির্দেশনায় বলা হয়েছে সন্ধ্যার পর যদি কোনো স্কুল বা কলেজের ছাত্র-ছাত্রীকে রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আড্ডারত অবস্থায় পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। তাদের সন্তানেরা যেন সন্ধ্যার পর অপ্রয়োজনীয়ভাবে বাইরে আড্ডা না দেয় এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগ দেয় সে বিষয়ে নজর রাখতে বলা হয়েছে।বরিশাল জেলার গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান শিক্ষার্থীদের সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়মিত তদারকি করবে বলেও তিনি উল্লেখ করেন।প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে শিক্ষার্থীদের সুস্থ পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও স্থানীয় সমাজের সবাইকে এ উদ্যোগ সফল করতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park