1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

কালীগঞ্জে শ্রমিক কলেজ রোভার স্কাউট গ্রুপ স্বেচ্ছাসেবক দল ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতার পাশাপাশি ইফতারের পথচারী ও যানবাহন চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পঠিত

মোহাম্মদ আবু সাদাত সায়েম (শ্যামল): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের ঘরমুখী যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে দ্বিতীয় দিনের মতো রাজপথে সেবামূলক কার্যক্রম চালিয়েছে সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ রোভার স্কাউট গ্রুপ। ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতারপাশাপাশি ইফতারের আগমুহূর্তে পথচারী ও যানবাহন চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে এই স্বেচ্ছাসেবক দলটি।বুধবার (১৮ মার্চ) বিকেলে কালিগঞ্জ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।সরেজমিনে দেখা যায়, ঈদকে কেন্দ্র করে রাস্তায় যানবাহনের অতিরিক্ত চাপ সামলাতে এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি রোভার স্কাউট সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করছেন। তারা সাধারণ পথচারীদের রাস্তা পারাপারে সাহায্য করার পাশাপাশি চালকদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করছেন।ইফতারের সময় ঘনিয়ে এলে রাস্তায় থাকা বাস, ট্রাক ও সিএনজি চালকসহ সাধারণ পথচারীদের হাতে ইফতার তুলে দেন রোভার সদস্যরা। উল্লেখ্য যে, এই ইফতার সামগ্রী সম্পূর্ণ রোভার স্কাউট গ্রুপের নিজস্ব অর্থায়নে সংগ্রহ ও বিতরণ করা হয়েছে।কালিগঞ্জ শ্রমিক কলেজ রোভার স্কাউট গ্রুপের দায়িত্বরত প্রতিনিধিরা জানান, “জনসাধারণের ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। রাস্তায় যানজটমুক্ত পরিবেশ রাখা এবং রোজাদার চালক-পথচারীদের মুখে ইফতার তুলে দিতে পেরে আমরা আনন্দিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park