1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

চট্টগ্রামের হাটহাজারীত এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি।

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পঠিত

মোঃ শাহাবুদ্দিন
স্টাফ করেসপন্ডেন্ট একুশে নিউজ।

চট্টগ্রামের হাটহাজারীতে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে পড়েছে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে। ঈদের দ্বিতীয় দিনে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ফরহাদাবাদ সমন্বিত শিশু পরিবার ও এতিমখানার ২১০ জন অভিভাবকহীন এতিম শিশুর মুখে হাসি ফোটালেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
আজ রবিবার (ঈদের দ্বিতীয় দিন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এতিমখানায় উপস্থিত হয়ে শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। এসময় প্রশাসনের পক্ষ থেকে ২১০ জন শিশুর প্রত্যেকের হাতে ঈদের সেলামি ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি সেলামি ও উপহার পেয়ে শিশুদের মাঝে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এতিমখানার ছোট ছোট শিশুরা তাদের খুশির কথা ব্যক্ত করে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, “ঈদের আনন্দ সবার জন্য। এই ২১০ জন শিশু যাতে নিজেদের একা মনে না করে এবং ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারে, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। শিশুদের মুখে এই নির্মল হাসি দেখতে পাওয়াটাই আমাদের জন্য বড় পাওয়া।”
উপজেলা প্রশাসনের এমন মানবিক ও আন্তরিক উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park