1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গোপালগঞ্জে জাতীয় শ্রমিক দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত

গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার মোঃ বরকত মোল্লা

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শ্রমিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১ মে) বিকালে গোপালগঞ্জ জেলা শ্রমিক দল ও সদর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। জেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল শেখের,ও সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ রিপন মোল্লার নেতৃত্বে সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শহরের কুয়াডাঙ্গা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি ও আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুল খায়ের এবং সদস্য এস এম তৌফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে বহু শ্রমিক প্রাণ হারান। সেই ঘটনার স্মরণে প্রতিবছর এ দিনটি জাতীয় শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. আব্দুল্লাহ শেখ, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান রনি, সদর উপজেলা শ্রমিক দলের নেতা কাকন শিকদার এবং সদস্য সচিব মো. রিপন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনও পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park