1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

কালীগঞ্জে জোরপূর্বক অবৈধভাবে নাছির উদ্দিন এর জমি দখলের অভিযোগ উঠেছে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ বার পঠিত

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধির: গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে মো:নাছির উদ্দিন দর্জির জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।গত ০৯/১২/২০২৫ ইং তারিখে নাছির উদ্দিনের তফসিলভুক্ত জমিতে অবৈধভাবে জোরপূর্বক দখল নিয়ে ঘর নির্মাণ করার চেষ্টা চালিয়ে যায় মোহাম্মদ আতিকুর রহমান ও মম তারেক । পরে নাসির উদ্দিন ও তার পরিবারের লোকজন তাহার ন্যায় সঙ্গত প্রতিবাদ করিলে ও অবৈধভাবে ঘর নির্মাণের কাজে বাধা প্রধান করলে আতিকুর রহমান ও তারেক স্থানীয় জনবল প্রয়োগ করে জমি দখলের চেষ্টা চালায় ও নাসির উদ্দিনের পরিবারের কে হুমকি প্রদান করে। এ ব্যাপারে মোহাম্মদ নাসির উদ্দিন দর্জি বাদী হয়ে দুইজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ১। মোঃ আতিকুর রহমান পিতা আজিজুল হক ২। মোহাম্মদ তারেক পিতা আব্দুল গাফ্ফার দর্জি। গ্রাম:বক্তারপুর থানা : কালিগঞ্জ জেলা গাজীপুর গাজীপুর। অভিযোগের পর সুষ্ঠু বিচারের লক্ষ্যে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক উভয় পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র ও দুই পক্ষের আমিন নিয়ে দুই পক্ষকে থানায় বসার নির্দেশ দেন। ভুক্তভোগী নাছির উদ্দিন বক্তারপুর গ্রামের নাজুমদ্দিন এর ছেলে। (তফসিল):-গাজীপুর জেলার কালিগঞ্জ থানাধীন বক্তারপুর ইউনিয়ন মৌজার জোত জমিতে ৪২৪ নং খতিয়ান ভুক্ত জমি যাহার দাগ নং – ২৯৪ নং ১১. ৭৫ শতাংশ এবং ২৯৩ দাগে ৩. ৩০ শতাংশ মোট ১৫. ০৫ শতাংশ যাহা নাসছির উদ্দিন এর নামে খাজনা খারিজ করা আছে। বারবার চেষ্টা করেও অভিযুক্তদের সাথে যোগাযোগ ও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park