1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পাইকগাছায় আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩; মামলার প্রস্তুতি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৯৩ বার পঠিত

 

মোঃ মামুন রাজা, নিজস্ব প্রতিবেদক:

খুলনার পাইকগাছা উপজেলার ৯ নম্বর চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে দেবদুয়ার গ্রামের রাজু হোসেন গাইনের ছেলে মোঃ সজিব হোসেন গাইন (১২) হামিজুদ্দিন গাজীর আম বাগানে আম পাড়তে গেলে একই গ্রামের মৃত শামসুদ্দিন গাজীর ছেলে মোঃ আজিম উদ্দিন গাজী (৪৭) তাকে বাধা দেন। এ সময় সজিবকে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

পরবর্তীতে একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় রকিবুল গাইনের ছেলে আশিক গাইন (১৭) এবং আকবর আলী গাইনের ছেলে মোঃ শাহাবুদ্দিন গাইন (৩৭) মারধরের শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। তাদের ভাষ্য, আম পাড়ার বিষয়টি নিয়ে অভিযোগ থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। কিন্তু একটি শিশুকে মারধর করা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত সজিব হোসেনকে চিকিৎসার জন্য পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে তারা আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ আজিম উদ্দিন গাজীর সঙ্গে একুশে নিউজের পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রাজু হোসেনের ছেলে সজিব আমার চাচা হামিজুদ্দীন গাজীর আম গাছ থেকে আম পাড়ছিল। আমি তাকে বাধা দিলে সে আমাকে গালিগালাজ করে। এরই জেরে আমি তাকে মাথায় একটি চড় মারি। আমার চাচার আম বাগান আমি দেখাশোনা করি।”

ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park