1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

বাসের সুপারভাইজার-হেলপারের ছদ্মবেশে মাদক কারবার র‍্যাবের অভিযানে ৩৯৩ বোতল ফেনসিডিল জাতীয় সিরাপসহ দুইজন গ্রেফতার।

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পঠিত

বাসের সুপারভাইজার-হেলপারের ছদ্মবেশে মাদক কারবার র‍্যাবের অভিযানে ৩৯৩ বোতল ফেনসিডিল জাতীয় সিরাপসহ দুইজন গ্রেফতার।

সাপ্তাহিক একুশে : ৭জুলাই ২০২৬
নরসিংদীর মাধবদীতে র‍্যাব-১১-এর মাদকবিরোধী অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ৩৯৩ বোতল নিষিদ্ধ মাদক সিরাপ উদ্ধার এবং বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চাকরির আড়ালে সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য হিসেবে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহ করছিল বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১ জানায়, সোমবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এম আর পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীদের মালামাল রাখার বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫০ বোতল স্কাফ ও ২৪৩ বোতল ফেয়ারডিলসহ মোট ৩৯৩ বোতল মাদক সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাসের সুপারভাইজার মো. সাইফুল ইসলাম (২৬) ও হেলপার মো. ফারুক হোসেন সাব্বির (২৩)-কে আটক করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে বাসের কর্মচারী পরিচয়ের আড়ালে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে বড় চালানের মাদক এনে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নরসিংদীর মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।মো মোঃদুলাল মিয়া স্টাফ রিপোর্টার নির্বাহী সদস্য :(কেন্দ্রীয় কমিটি) বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস.

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park