
সরাইল উপজেলা প্রতিনিধি: সোহরাব আহমেদ : ঘাগড়াজুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসির দাতা সদস্য হিসেবে অত্যন্ত সুনামের সাথে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক জনাব মো: হাসান মিয়া।
তার বাবা মো: আব্দুল জলিল সর্দার অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে তার এই অন্তর্ভুক্তি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, জনাব মো: হাসান মিয়া স্থানীয় এলাকাবাসীর কাছে অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ৪নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবেও এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।তার এই গৌরবময় অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সদস্য জনাব মো: হাসান মিয়া বলেন—”আমাকে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। ঘাগড়াজুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে এবং কোমলমতি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা বিলিয়ে দেব।”নবনির্বাচিত এই সদস্যের হাত ধরে বিদ্যালয়টি আরও একধাপ এগিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের