1. admin@ekusheynews.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুরের শ্রীপুরে সংঘর্ষ ও ভাঙচুর; বিএনপি নেতাসহ আহত বেশ কয়েকজন কাঁঠালিয়ার বটতলা বাজারে মাংসের দোকানে অভিনব প্রতারণা: ২ কেজির মাংসে অর্ধেকই রক্তমাখা চর্বি! সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিশাল মোটরসাইকেল র‍্যালি নরসিংদী জেলা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান: বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট। প্রেসক্লাব পাইকগাছার ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক আহম্মদ আলী বাঁচা গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,,

সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিশাল মোটরসাইকেল র‍্যালি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

সিনিঃ স্টাফ রিপোর্টার ; আবদুল্লাহ আল মামুন (টিপু)

সাভার পৌর ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ঢাকা জেলার বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বর্তমান সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
গত (১৮ই নভেম্বর) বুধবার সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রতিবাদ সভা ও বিশাল মোটরসাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেন।
উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সাভারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিবাদ সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য রাখেন।
এসময় লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সর্বদাই কাজ করে যাচ্ছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, দেশের মানুষের ন্যায্য অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সব সময় রাজপথে ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও যে কোনো অন্যায়, অনিয়ম ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রতিবাদ সভা শেষে একটি বিশাল মোটরসাইকেল র‍্যালি বের করা হয়। লায়ন মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে র‍্যালিটি সাভার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park