

:স্টাফ রিপোর্টার: মোস্তাক আহমেদ বাপ্পী :
আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের আপোষহীন নেত্রী, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অবিসংবাদিত ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজার নামাজ আদায় করেন কাতার প্রবাসী।
বিপুল মানুষের সমাগমে বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা সম্পন্ন হয়েছে।কাতারে বাংলাদেশ এম এইচ এম স্কুল এন্ড কলেজ মাঠে ৩১শে ডিসেম্বর ২০২৫ইং রোজ বুধবার দুপুর ৩টায় বেগম খালেদা জিয়ার জানাজা শুরু হয়। ৩টা বেজে ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয় সরেজমিন দেখা যায়, দল মত নির্বিশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাংলাদেশ এম এইচ এম স্কুল এন্ড কলেজ মাঠে বিপুল মানুষের ঢল নামে। খালেদা জিয়ার জানাজায় অংশ নেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত হযরত আলী খান। বিএনপির অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীগণ। এছাড়াও বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন সহ রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিবর্গ গায়বানা জানাজার নামাজে অংশ গ্রহণ করে। নামাজ শেষে আল্লাহর নিকট মরহুম বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য মাগফেরাত কামনায় মোনাজাত করেন।