1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা ২০২৫ ইং। কুমারখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

মোঃ আব্দুর রাজ্জাক।
বিশেষ প্রতিনিধি, কুষ্টিয়া।
কুষ্টিয়া জেলা, কুমারখালী উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব এসএম মিকাইল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কুমারখালী, কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদুর রহমান সিনিয়র মৎস্য অফিসার কুমারখালী, কুষ্টিয়া। আরোও উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি এমএশাহিন, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, কুমারখালী প্রেস ক্লাব। সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কুমারখালী উপজেলা, কুষ্টিয়া। আরো উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সজল দাস (এল ই ও),মোঃ ইউনুস আলী উপ-সহকারী, মোঃ মাসুদ রানা, আব্দুর রাজ্জাক টেকনিশিয়ান সহ অন্যান্য এঅাই টেকনিশিয়ান।
এসএম মেকাইল ইসলাম বলেন, কুমারখালী উপজেলা একটি ঐতিহ্যবাহী উপজেলা সেই উপজেলাতে দুইটা কথা বলার সুযোগ হয়ে নিজেকে ধন্য মনে করেছেন। তিনি খামারিদের কে বেশি বেশি করে পশু-পাখি পালনে উদ্বুদ্ধ করেছেন। উক্ত অনুষ্ঠানে সভাপতি কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন স্বাগত বক্তব্য দেন,তার বক্তব্যে তিনি খামারীদেরকে বেশি বেশি করে পশু -পাখি পালনের উদ্বুদ্ধ করেছেন। বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের প্রতি জোর তাগিদ দিয়েছেন। ইতিমধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে খামারিদের টিম গঠন করা হয়েছে। খামারিদের মধ্যে প্রণোদনাসহ প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।খমারিদের মধ্যে থেকে একজন সফল খামারি হিসাবে বক্তব্য রাখেন মোঃ আব্দুর রাজ্জাক,এ আই টেকনিশিয়ান। সভাপতি তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park