1. admin@ekusheynews.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
85/26 S R B মামলা বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন নাছিম আহমেদ (ইকবাল) নরসিংদী শিবপুর উপজেলার সাভারে ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের সংবর্ধনা অনুষ্ঠিত সাভারে ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের সংবর্ধনা অনুষ্ঠিত মালুমঘাটে চকরিয়া থানা পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সাভারে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণ রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সততা ও কর্মের মাধ্যমে একজন আদর্শ কর্মকর্তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম। গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ডোমারে ইউএনও বরাবরে জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটির কাগজ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ

গড়াই ভাঙন রোধে জিও ব্যাগ নিক্ষেপ, উদ্বোধন করলেন এমপি আফজাল

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

খোকসা (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতাঃ

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীর তীব্র ভাঙনের মুখে ঝুঁকিতে পড়া শহর রক্ষা বাঁধ রক্ষায় জরুরি সংস্কার ও প্রতিরক্ষা ব্লক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ নিক্ষেপের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসাইন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি নদীতে জিও ব্যাগ নিক্ষেপ করে প্রকল্পটির উদ্বোধন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন।

সম্প্রতি গড়াই নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে খোকসা শহর রক্ষা বাঁধের একাধিক স্থানে মারাত্মক ভাঙন দেখা দেয়। এতে খোকসা শহরের একাংশ, বিস্তীর্ণ ফসলি জমি ও অসংখ্য বসতবাড়ি হুমকির মুখে পড়ে। ভাঙনের আশঙ্কায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হলে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে এ প্রকল্প হাতে নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আফজাল হোসাইন বলেন, “খোকসার মানুষকে নদীভাঙনের ভয় থেকে মুক্ত রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শহর রক্ষা বাঁধকে টেকসই ও শক্তিশালী করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষের জানমাল ও সম্পদ রক্ষায় কোনো ধরনের অবহেলা করা হবে না।”

অনুষ্ঠানে রাজনৈতিক সম্প্রীতির একটি ব্যতিক্রমী চিত্রও দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খোকসা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. নজরুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আজাদ আহমেদ, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, সহ খোকসা পৌর মেয়র পদপ্রার্থী মোঃ রিপন হোসেনসহ
বিভিন্ন জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ মানুষ।

দীর্ঘদিন ধরে নদীভাঙনের আতঙ্কে থাকা স্থানীয়রা দ্রুত কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন। তাদের ভাষ্য, জনস্বার্থে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে একসঙ্গে নদী রক্ষার উদ্যোগে অংশ নিতে দেখা ইতিবাচক বার্তা বহন করে। তারা আশা করছেন, দ্রুত প্রতিরক্ষা ব্লক নির্মাণ ও বাঁধ সংস্কারের কাজ শেষ হলে খোকসা শহর, কৃষিজমি ও বসতবাড়ি স্থায়ীভাবে নদীভাঙনের ঝুঁকি থেকে অনেকটাই নিরাপদ হবে।

স্থানীয়দের প্রত্যাশা, এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে গড়াই নদীর ভাঙনের কারণে দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হবে এবং খোকসা শহর ও আশপাশের এলাকার মানুষের জীবন-জীবিকা আরও নিরাপদ হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park