1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুকতাইলে চেয়ারম্যান প্রার্থী হাছানুল বান্নার গণসংযোগ বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪-২৫ এর অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান। আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ এর এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদি শিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ। রংপুরের পীরগঞ্জে অবৈধভাবে নালা বন্ধ করে ইটভাটা পরিচালনা, পানিতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি পীরগঞ্জে অবৈধভাবে পুল ভরাট, কৃত্রিম জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাবাসী পীরগঞ্জে অবৈধ টায়ার জ্বালিয়ে তেল তৈরির কারখানা: স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের মুখে এলাকাবাসী পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে, সাভারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল পঞ্চম শ্রেণীর ছাত্রীর দাঁত ভেঙে যাওয়ার ঘটনার প্রধান আসামি মোঃ ফয়সাল গ্রেফতার। সাভারে সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

কুমারখালীতে একেএম রশিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৯৮ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন: স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মরহুম একেএম রশিদ উদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। স্থানীয় ক্রীড়া সংগঠন নওজোয়ান ক্লাবের আয়োজনে সোমবার বিকেলে অনুষ্ঠিত এ ফাইনাল খেলাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক মাঠে উপস্থিত হন।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় ঝিনাইদহের আরএসবি ক্লাব এবং ঢাকার মারুফ আব্দুল্লাহ স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ১৬ ওভারের খেলায় আরএসবি ক্লাব দুর্দান্ত ব্যাটিং ও বোলিং নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষকে ১০৫ রানের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উত্তেজনা ও উচ্ছ্বাস।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। তিনি বলেন, খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন আয়োজন নিয়মিত হলে যুবসমাজ আরও বেশি উপকৃত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও তরুণ সমাজকর্মী খান আতিকুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে এবং পৌর কৃষকদলের আহ্বায়ক আসাদুজ্জামান নয়ন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল শিল্পপ্রতিষ্ঠান এশিউর গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি মোঃ শেখ সাদী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের জন্য আতিকুর রহমান সৌরভ ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য রিয়াজুল মোল্লা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

খেলার পাশাপাশি দর্শকদের জন্যও ছিল বিশেষ আকর্ষণ। মাঠের বাইরে বল ধরতে পারা দর্শকদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে। খেলা শেষে আয়োজকরা আগামী বছর আরও বৃহৎ পরিসরে এ টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park