1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

​জিয়া সাইবার ফোর্স গাছা মেট্রো থানার ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

​জিয়া সাইবার ফোর্স গাছা মেট্রো থানার ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা
​ মোহাম্মদ রেজাউল করিম নিজস্ব সংবাদদাতা একুশে নিউজ গাজীপুর মহানগর| তারিখ: ২৭ এপ্রিল, ২০২৬

​জিয়া সাইবার ফোর্স গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গাছা মেট্রো থানার ৯ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৪ এপ্রিল, ২০২৬ তারিখে গাজীপুর মহানগর শাখার সভাপতি মোঃ শাহ জালাল এবং সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মুরাদ-এর যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
​বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৪৫ দিনের মধ্যে এই আহ্বায়ক কমিটিকে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলেন:
​আহ্বায়ক কমিটির তালিকা:
ক্র.নং নাম পদবী
১. মোঃ এরশাদ হোসেন আহ্বায়ক
২. মোঃ কবির হোসেন যুগ্ম আহ্বায়ক
৩. হাফিজুর রহমান আকাশ যুগ্ম আহ্বায়ক
৪. মোঃ শাহিন যুগ্ম আহ্বায়ক
৫. মোঃ জাকির হোসেন (জনি) যুগ্ম আহ্বায়ক
৬. ইঞ্জিঃ হাদিদুল ইসলাম শুভ সদস্য সচিব
৭. মোঃ আঃ সালাম মোল্লা সদস্য
৮. মোঃ মোক্তার হোসেন সদস্য
৯. রিয়াজ উদ্দিন সাগর সদস্য
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা জিয়ার আদর্শকে ধারণ করে সাইবার অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং দ্রুততম সময়ের মধ্যে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবেন।
​কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন পর্যায়ের শুভাকাঙ্ক্ষীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park