
জিয়া সাইবার ফোর্স গাছা মেট্রো থানার ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা
মোহাম্মদ রেজাউল করিম নিজস্ব সংবাদদাতা একুশে নিউজ গাজীপুর মহানগর| তারিখ: ২৭ এপ্রিল, ২০২৬
জিয়া সাইবার ফোর্স গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গাছা মেট্রো থানার ৯ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৪ এপ্রিল, ২০২৬ তারিখে গাজীপুর মহানগর শাখার সভাপতি মোঃ শাহ জালাল এবং সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মুরাদ-এর যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৪৫ দিনের মধ্যে এই আহ্বায়ক কমিটিকে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলেন:
আহ্বায়ক কমিটির তালিকা:
ক্র.নং নাম পদবী
১. মোঃ এরশাদ হোসেন আহ্বায়ক
২. মোঃ কবির হোসেন যুগ্ম আহ্বায়ক
৩. হাফিজুর রহমান আকাশ যুগ্ম আহ্বায়ক
৪. মোঃ শাহিন যুগ্ম আহ্বায়ক
৫. মোঃ জাকির হোসেন (জনি) যুগ্ম আহ্বায়ক
৬. ইঞ্জিঃ হাদিদুল ইসলাম শুভ সদস্য সচিব
৭. মোঃ আঃ সালাম মোল্লা সদস্য
৮. মোঃ মোক্তার হোসেন সদস্য
৯. রিয়াজ উদ্দিন সাগর সদস্য
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা জিয়ার আদর্শকে ধারণ করে সাইবার অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং দ্রুততম সময়ের মধ্যে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবেন।
কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন পর্যায়ের শুভাকাঙ্ক্ষীরা।