1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদী জেলা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান: বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট। প্রেসক্লাব পাইকগাছার ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক আহম্মদ আলী বাঁচা গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু !

আল হেরা হাফিজিয়া মাদরাসায় ৯ শিক্ষার্থীর সবক প্রদান সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন
স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার খয়েরচারা এলাকায় অবস্থিত আল হেরা হাফিজিয়া মাদরাসার উদ্যোগে ৯ জন শিক্ষার্থীর পবিত্র আল কোরআনের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও মেয়র পদপ্রার্থী খান আতিকুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমারখালী পৌর কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান নয়ন এবং স্থানীয় মসজিদের খতিব মাহমুদ শরীফ।

মাদরাসার মুহতামিম হাফেজ শরীফ আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী আলতাফ হোসেন, মোতালেব বিশ্বাস, খলিলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবক প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক হাফেজ আবু বকর সিদ্দিক।

বক্তারা বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। ছোটবেলা থেকেই শিশুদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারলে তারা ভবিষ্যতে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।

প্রধান অতিথির বক্তব্যে খান আতিকুর রহমান সবুজ বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শুধু শিক্ষা নয়, সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি মাদরাসার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মাদরাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park