1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছেউড়িয়ায় তিন দিনের লালন স্মরণোৎসবের সমাপনী আজ, ভাঙছে সাধুর হাট কুষ্টিয়ায় শুরু হচ্ছে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, খেলবে ৮ জেলার দল নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ৫ দিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ​ গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম! চকরিয়ার খুটাখালীতে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক সাভার-আশুলিয়ায় আন্তঃইউনিয়ন ক্রিকেট কাপের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত নরসিংদী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন এ আর এম আল মামুন। কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ’ এর উদ্যোগে বৃত্তিপ্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালীগঞ্জে দুর্ধর্ষ চুরি: বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও নগদ অর্থ সহ অর্ধ কোটি টাকার মালামাল লুট পূণর্বহালের আনন্দে- নাচোলের দুই ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা

কুষ্টিয়ায় শুরু হচ্ছে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, খেলবে ৮ জেলার দল

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন : স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে আগামী ২ নভেম্বর শুরু হচ্ছে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। পোড়াদহ ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় ফুটবল মাঠে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় দেশের আটটি জেলার আটটি দল অংশ নেবে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে খুলনার সান স্পোর্টিং ক্লাব ও কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব। উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো—কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব, খুলনার সান স্পোর্টিং ক্লাব, ফরিদপুরের মা-মণি ফুটবল একাডেমি, রাজশাহীর খেলোয়াড় উন্নয়ন সমিতি, সিরাজগঞ্জের মেহেদী এগ্রো ফুট, পঞ্চগড়ের টু স্টার ফুটবল একাডেমি, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা মডেল স্পোর্টস এবং নীলফামারী জেলা ফুটবল একাদশ।

প্রচারপত্রের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আবদুল গফুরের। বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের।

আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়বে, বিভিন্ন জেলার খেলোয়াড়দের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার হবে এবং স্থানীয় পর্যায়ে ফুটবলচর্চার প্রসার ঘটবে।

‘খেলাধুলা হোক সম্প্রীতির বন্ধন, মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার’—এ স্লোগানকে সামনে রেখে আয়োজন করা হচ্ছে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park