
মানিকগঞ্জ পৌরবাসী সহ সর্বস্তরের ভাইবোনদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ ইকবাল হোসেন সহ-সভাপতি পৌর কৃষক দল।।
মোহাম্মদ রেজাউল করিম নিজস্ব সংবাদদাতা একুশে নিউজ
ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে মানিকগঞ্জ মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোঃ ইকবাল হোসেন সহ-সভাপতি মানিকগঞ্জ পৌর কৃষক দল
এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ-উল-আযহা আমাদের মাঝে আত্মত্যাগ, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্যের এক অনন্য বার্তা নিয়ে আসে। হযরত ইব্রাহিম (আঃ) এর ত্যাগের মহিমান্বিত আদর্শকে ধারণ করে আমাদের ব্যক্তিগত ও সমাজ জীবনে হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যের বন্ধন সুদৃঢ় করতে হবে।
শুভেচ্ছা বার্তায় জনাব শাহাদাৎ হোসেন বকুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে দেশ-বিদেশের সকল ধর্মপ্রাণ ভাই-বোনদের প্রতি গভীর সংহতি ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, “দেশ ও প্রবাসে অবস্থানরত আমাদের সকল রাজনৈতিক সহযোদ্ধা এবং সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে সমাজে শান্তি, সাম্য ও জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে।”
মানিকগঞ্জ ও পৌর অঞ্চলের সর্বস্তরের জনগণকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ” মানিকগঞ্জবাসীর প্রতিটি মানুষের ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। পবিত্র এই দিনে আমরা যেন আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নিতে পারি, এটাই হোক আমাদের প্রধান অঙ্গীকার।”
” মানিকগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক”
— পবিত্র ঈদ-উল-আযহা মোবারক —
শুভেচ্ছান্তে
মোঃ ইকবাল হোসেন
সহ-সভাপতি
মানিকগঞ্জ পৌর কৃষক দল