1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

২৬ বছরের সাহিত্যযাত্রার রজত জয়ন্তী: পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের বর্ণাঢ্য আয়োজন

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬১ বার পঠিত

মোঃ শাহাদাত হোসাইন,নিজস্ব প্রতিবেদক:
পাইকগাছায় সাহিত্য ও সংস্কৃতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ তাদের রজত জয়ন্তী ও ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করে আলোচনা সভা,কবিতা উৎসব ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান।
শনিবার(৭ফেব্রুয়ারি)সকাল ১১টায় উপজেলার নতুন বাজার চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন শাখা ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক,পদক ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ,সাহিত্যিক,সাংস্কৃতিক গবেষক ও জীবন জাগরণী সংগীত শিল্পী প্রফেসর ড.সন্দীপক মল্লিক।তিনি বলেন,“সমাজে সৃজনশীল মানুষ গড়ে তুলতে সাহিত্য সংগঠনগুলোর ভূমিকা অপরিসীম।সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে আসছে।গুণীজনদের সম্মাননার মাধ্যমে সংগঠনটি সমাজে ইতিবাচক আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে।”
সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি,সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি,মোংলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,লেখক ও কবি মনিরুল ইসলাম সিদ্দিকী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মণ্ডল এবং প্রভাষক এস.রোহাতাব উদ্দিন আহম্মেদ।
সংগঠনের সাধারণ সম্পাদক কবি মাধুরী রাণী সাধু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—শেখ আজগর আলী, লিনজা আক্তার মিথিলা,রাবেয়া আক্তার মলি,সুকনাথ পাল,সুইটি আক্তার,মোহানা আক্তার রিনি,মিম আক্তার, জান্নাতি খাতুন,মিতু সেন,সমাইয়া প্রমুখ।
অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য প্রভাষক এস.রোহাতাব উদ্দিন আহম্মেদ-কে প্রদান করা হয় সপ্তদ্বীপা সম্মাননা স্মারক।
কর্মদক্ষতা ও সাফল্যের জন্য কৃষিবিদ নাহিদুল ইসলাম-কে এবং
সমাজসেবায় অবদানের জন্য সুকনাথ পাল-কে প্রদান করা হয় হৈম–নরেন্দ্র স্মৃতি পদক।
অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় কবিতা উৎসব।এতে কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন ড.সন্দীপক মল্লিক,মাধুরী রাণী সাধু,রাবেয়া আক্তার মলি,তুর্য সাধু, মিতু সেন,মিমিসহ অন্যান্য কবি ও শিল্পীরা।
রজত জয়ন্তীর এই আয়োজন পাইকগাছার সাহিত্যাঙ্গনে নতুন প্রেরণা ও উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মত প্রকাশ করেন উপস্থিত কবি,সাহিত্যিক ও সংস্কৃতিমনা দর্শকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park