1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

ফরিদপুর কোতয়ালী এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩ গ্রেনেডসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব ১০

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২৬২ বার পঠিত

মো: আকিদুল ইসলাম,
স্টাফ রিপোর্টার, ফরিদপুর।

ফরিদপুর কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। উদ্ধারকৃত এসব গোলাবারুদ পুলিশের কাছ থেকে লুট হওয়া বলে প্রাথমিকভাবে ধারণা করছে বাহিনীটি।
র‌্যাব জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে তারা নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র‌্যাব “জিরো টলারেন্স” নীতিতে সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দমনে কাজ করছে।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি ফরিদপুর ক্যাম্পের একটি দল কোতয়ালী থানার বি এ ডি সি‌ অফিসের ‌দক্ষিণ পাশের প্রাচীরের বাইরে চরকমলাপুরগামী সড়কের পাশে বিদ্যুতের খুঁটি সংলগ্ন ঝোপঝাড়ে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ধাতব লিভারযুক্ত ৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।র‌্যাবের দাবি, গত বছরের ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সুযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে দুষ্কৃতিকারীরা যে অস্ত্র ও গোলাবারুদ লুট করেছিল, সেগুলোরই অংশ হতে পারে উদ্ধার হওয়া এসব সামগ্রী।
র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো নাশকতা বা সন্ত্রাসী তৎপরতা কঠোরভাবে দমন করা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park