1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদী জেলা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান: বাড়ানো হয়েছে যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট। প্রেসক্লাব পাইকগাছার ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক আহম্মদ আলী বাঁচা গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু !

গৌরনদীতে সেন্ট পিটার ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:-এস এম নজরুল ইসলাম

স্থানীয় জনসাধারণ ও গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণসহ আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএন ও) জনাব মোঃ ইব্রাহীম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রাথমিকভাবে জানা গেছে, ফিলিং স্টেশনে তেল সরবরাহের সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। তবে গাড়ির চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও দক্ষতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই চালক দ্রুত গাড়িটি ঘুরিয়ে মহাসড়কে নিয়ে আসেন, ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সহজ হয় বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। তেলের পাম্পের ম্যানেজার প্রভুদান জানান প্রায় আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park