1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

উল্লাপাড়ায় ‘দুর্নীতি অনুসন্ধান’ পত্রিকার কার্যালয় উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬২ বার পঠিত


উল্লাপাড়ায় ‘দুর্নীতি অনুসন্ধান’ পত্রিকার কার্যালয় উদ্বোধন মোঃ আবদুস সামাদ নিজস্ব প্রতিবেদক :উল্লাপাড়া ২৬ ফেব্রুয়ারি,২০২৬ইং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ‘দুর্নীতি অনুসন্ধান’পত্রিকার আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ফিতা কেটে কার্যালয়টির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য মওলানা রফিকুল ইসলাম খান।উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:”একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়াজরুরি।সাংবাদিকরা সমাজের দর্পণ। আশা করি, ‘দুর্নীতি অনুসন্ধান’ পত্রিকাটি সমাজের অনিয়মদুর্নীতির চিত্র নির্ভীকভাবে তুলে ধরে সাধারণ মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া আরও উপস্থিত ছিলেন:স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।পত্রিকার সম্পাদক তার বক্তব্যে বলেন, দেশ ও জাতির স্বার্থে তারা কোনো আপস করবেন না। তৃণমূল পর্যায়ে দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে এবং সত্য প্রকাশে পত্রিকাটি সর্বদা বদ্ধপরিকরঅনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন এই যাত্রার শুভকামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park