1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৫ বার পঠিত

গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি এসএম নজরুল ইসলাম

‎বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীমের বিরুদ্ধে ‘মিথ্যা লিগ্যাল নোটিশ’ প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎‎সোমবার (৪ মে) সকাল ১১ টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, এনজিও প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একই স্থানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎‎সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, দি নিউ পোস্ট ফাউন্ডেশনের সভাপতি চন্দ্র শেখর দাস এবং নাগরিক উদ্যোগের উপজেলা সমন্বয়কারী মোঃ কাসেম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা এনজিও কমিটির সাধারণ সম্পাদক সুদীপন খিশা, ডিএইচডিও’র নির্বাহী পরিচালক লোকমান হোসেন রাজুসহ অন্যান্য এনজিও নেতৃবৃন্দ।
‎‎বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইউএনও মোঃ ইব্রাহীমের বিরুদ্ধে মিথ্যা লিগ্যাল নোটিশ প্রদান করে তাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, একজন সৎ, দক্ষ ও মানবিক প্রশাসনিক কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
‎‎বক্তারা আরও দাবি করেন, মোঃ ইব্রাহীম গৌরনদীতে দায়িত্ব গ্রহণের পর থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, প্রশাসনিক সেবার মানোন্নয়ন এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রেখে আসছেন। তার এই কার্যক্রমে বাধা সৃষ্টি করতেই একটি মহল পরিকল্পিত ভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।‎সমাবেশ থেকে অবিলম্বে ‘মিথ্যা অভিযোগ’ প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি ও দেন বক্তারা।
‎উল্লেখ্য, গৌরনদী পৌরসভার হোল্ডিং নাম্বার প্লেট স্থাপন কাজকে কেন্দ্র করে বেসরকারি সংস্থা টার্গেট পিপল ফর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (টিপিডিও)-এর পক্ষ থেকে ইউএনও মো. ইব্রাহীমের বিরুদ্ধে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সংস্থাটির দাবি, পূর্ব অনুমোদন থাকা সত্ত্বেও কাজটি অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করায় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
‎অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের একটি অংশ এ নোটিশকে মিথ্যা ‘ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়ে আসছেন।
‎‎এ বিষয়ে ইউএনও মোঃ ইব্রাহীম বলেন, তিনি আইন ও বিধি মেনেই প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন এবং যেকোনো অভিযোগ আইনগতভাবেই মোকাবিলা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park